• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত ৩ ম্যাচে ১৩ গোল হজম করেও মোটা অঙ্কের অর্থ পাচ্ছে বাংলাদেশ ‘কার্ড বিতরণে কোনো কর্মকর্তা অনিয়ম করলে মামলা’ সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার প্রতিবাদে সাভারে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন সালমান মুক্তাদির গাজায় ইসরায়েলি হামলায় হামাসের দুই সদস্য নিহত ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিল চবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’

বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি

মাসুম খান / ৩০২ Time View
সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। ম্যাচ জিতলেও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তির কবলে পড়তে হয়েছে টাইগারদের।

সোমবার (২০ এপ্রিল) দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে স্লো ওভার রেটের দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। বুধবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে বাংলাদেশকে শাস্তি দেওয়ার কথা জানিয়েছে আইসিসি।

জানা গেছে, আইসিসি আচরণবিধির ২.২ ২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বল করতে না পারলে প্রতি ওভারের জন্য ন্যূনতম পাঁচ শতাংশ ম্যাচ ফি জরিমানার বিধান রয়েছে।সে হিসেবে দুই ওভারে দশ শতাংশ জরিমানা হয়েছে। এই ম্যাচের অনফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও গাজী সোহেল, থার্ড আম্পায়ার নিতিন মেনন ও ফোর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল অভিযোগ আনেন।

নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করায় এই শাস্তি আরোপ করেছেন এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফট।

উল্লেখ্য, মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি ৬ উইকেটে জিতে সিরিজে ১-১ সমতায় ফিরেছে মেহেদি হাসান মিরাজের দল। ৩২ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে মাত্র ১৯৮ রানেই গুটিয়ে দিয়েছেন নাহিদ রানা, এরপর তানজিদ হাসান তামিমের ৫৮ বলে ৭৬ রানের ইনিংসটি বাংলাদেশকে পৌঁছে দিয়েছে জয়ের বন্দরে। সঙ্গে নাজমুল হোসেন শান্তর সাবধানী হাফসেঞ্চুরি কোনো বিপদ হতে দেয়নি, ৮৭ বল হাতে রেখেই বাংলাদেশ জয় পায়


More News Of This Category