ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ডজনখানেক মানুষ আহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনার ধ্বংসস্তূপে অনেক যাত্রী আটকা পড়েছেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইন্দোনেশিয়ার কমিউটার লাইন পরিচালনাকারী প্রতিষ্ঠানের মুখপাত্র করিনা আমান্ডা রয়টার্সকে বলেন, সোমবার গভীর রাতে বেকাশি শহরের একটি রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। জাকার্তার কাছাকাছি এই এলাকায় একটি কমিউটার ট্রেন এবং একটি দূরপাল্লার ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়।
এক কর্মকর্তার বরাতে এএফপি জানিয়েছে, মঙ্গলবার ভোর পর্যন্ত জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনাস্থলের ধ্বংসস্তূপে এখনো অন্তত চারজন জীবিত অবস্থায় আটকা রয়েছেন।