• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
বিজয়ের দলের ১০৭ এমপির একযোগে পদত্যাগের হুঁশিয়ারি মেক্সিকোর গভর্নরসহ ১০ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা অবরোধ বজায় রাখার ঘোষণা ট্রাম্পের, ‘বাস্তব পদক্ষেপের’ হুঁশিয়ারি তেহরানের সংরক্ষিত নারী আসনে বৈধ ৪৯ জনের গেজেট প্রকাশ আজ গাজার আরও এলাকা দখল করে ইসরায়েলের নতুন মানচিত্র ট্রেনের ধাক্কায় ছিটকে গেল মোটরসাইকেল, বেঁচে গেলেন চালক প্রয়োজন না থাকলেও শিশুকে দেওয়া হলো ভিন্ন গ্রুপের রক্ত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি নতুন কুঁড়ির মাধ্যমে ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ ভদ্র সাজার দিন শেষ, ইরানকে হুমকি দিয়ে ট্রাম্পের নতুন বার্তা

মেক্সিকোর গভর্নরসহ ১০ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

মাসুম খান / ১৩ Time View
সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যের গভর্নর রুবেন রোচা মোয়াসহ ১০ কর্মকর্তার বিরুদ্ধে মাদক কার্টেলের সঙ্গে যোগসাজশের অভিযোগে মামলা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আনাদোলু এজেন্সি মার্কিন বিচার বিভাগ সূত্রে এ তথ্য জানায়।

এক বিবৃতিতে মার্কিন অ্যাটর্নি জে ক্লেটন বলেন, সিনালোয়া কার্টেল দীর্ঘদিন ধরে বিপজ্জনক মাদক ছড়িয়ে দিয়ে বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করেছে।

আদালতের নথিতে উল্লেখ করা হয়, এই কার্টেল লাতিন আমেরিকাসহ বিশ্বজুড়ে বিস্তৃত একটি মাদক পাচার নেটওয়ার্ক গড়ে তুলেছে, যার শক্ত ঘাঁটি সিনালোয়া অঙ্গরাজ্যে।

অভিযোগপত্রে আরও বলা হয়, কার্টেলের একটি অংশের সঙ্গে অভিযুক্তদের সম্পর্ক রয়েছে। নেটওয়ার্কটি পরিচালনা করেন কুখ্যাত মাদক সম্রাট এল চাপোর ছেলেরা। তারা ‘চাপিতোস’ নামে পরিচিত।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সাল থেকে কার্টেলের কার্যক্রম ভেঙে দিতে ৩০ জনের বেশি সদস্য ও সহযোগীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।


More News Of This Category