• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

মাসুম খান / ১ Time View
সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সিলেটের ঐতিহ্যবাহী চালিবন্দর মহাশ্মশানের পুনর্নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে আনুষ্ঠানিক উদ্বোধনের আশ্বাস দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। একইসঙ্গে তিনি নগরীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩০ জুন) নগর ভবনের সম্মেলন কক্ষে শ্রী শ্রী শ্মশান সংস্কার ও সংরক্ষণ কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, চালিবন্দর মহাশ্মশানের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। অবশিষ্ট কাজ দ্রুত শেষ করে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। পাশাপাশি শ্মশানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মহাশ্মশান পরিচালনা ও সংরক্ষণ কমিটির নেতারা সমাজের সম্মানিত ব্যক্তি। তাদের সঙ্গে আলোচনা করেই মহাশ্মশানের চলমান উন্নয়নকাজ, উদ্বোধন ও ভবিষ্যৎ ব্যবস্থাপনা নির্ধারণ করা হবে। অতীতের মতো ভবিষ্যতেও সিসিকের উন্নয়ন কর্মকাণ্ডে সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে।

সভায় শ্মশান সংস্কার ও সংরক্ষণ কমিটির পক্ষ থেকে পুনর্নির্মাণকাজের অগ্রগতি, উদ্বোধনের প্রস্তুতি এবং মহাশ্মশানের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হলে সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন সিসিক প্রশাসক।


More News Of This Category