• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :

কী কারণে ‘মার্চ ফর ইউনিটি’র নামে সমাবেশ করতে হয়

সম্পাদক / ৪৭৮ Time View
সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

‘মার্চ ফর ইউনিটি’র নামে কেন সমাবেশ করতে হলো, এমন প্রশ্ন রেখেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি)। তিনি বলেন, ইউনিটির (ঐক্য) নামে এ ধরনের সমাবেশ, বক্তব্য, ষড়যন্ত্রকারী, লুটপাটকারী ও ফ্যাসিবাদীদের জন্য সহায়ক নয় কি?

বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় এ প্রশ্ন তোলেন তিনি। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভা করা হয়।

শহীদ উদ্দীন চৌধুরী বলেন, মার্চ ফর ইউনিটির সমাবেশে আমরা লক্ষ্য করেছি, তাদের মুখ থেকে কী ধরনের বাক্য এসেছে, কী ধরনের বক্তব্য এসেছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ (শারীরিক ভাষা) কী ছিল। আমাদের প্রশ্ন, কী কারণে ইউনিটির নামে মিটিং করতে হয়?

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার অনুষ্ঠিত মার্চ ফর ইউনিটির সমাবেশে বেশ কিছু পোস্টার দেখা যায়। তাতে কোনটিতে ‘ভোট ভোট করে যারা, লুটপাটে ব্যস্ত তারা’, ‘কাদের +মির্জা ভাই ভাই, বাংলাদেশে শান্তি নাই’, ‘চাচার বয়সী ছাত্র যারা, বাংলাদেশ গড়বে কেমনে তারা’ ইত্যাদি উল্লেখ ছিল।

তিনি বলেন, সেই মিটিংয়ে কেন এ ধরনের বক্তব্য, পোস্টার, বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের মধ্যে আসবে?

বিএনপির এ নেতা বলেন, গণতন্ত্রের স্বার্থে আমরা ঐক্য চাই। বিগত সরকারের সব গুম, খুন, অন্যায়–অত্যাচারের বিচার চাই। আমরা সবার আগে শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গদের বিচার চাই।

প্রসঙ্গত, মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালন করে।


More News Of This Category