• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত ৩ ম্যাচে ১৩ গোল হজম করেও মোটা অঙ্কের অর্থ পাচ্ছে বাংলাদেশ ‘কার্ড বিতরণে কোনো কর্মকর্তা অনিয়ম করলে মামলা’ সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার প্রতিবাদে সাভারে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন সালমান মুক্তাদির গাজায় ইসরায়েলি হামলায় হামাসের দুই সদস্য নিহত ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিল চবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’

সহজে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ক্রমশ দুঃস্বপ্নে পরিণত হচ্ছে বিএনপির: গোলাম মাওলা রনি

সম্পাদক / ৫২৭ Time View
সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লবের পর বিএনপি যেভাবে দ্রুত এবং সহজে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিল, তা ক্রমশ দুঃস্বপ্নে পরিণত হচ্ছে।

নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে তিনি বলেন, বিএনপির দুর্ভাগ্য যেন নিয়তির খপ্পরে পড়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে যে অনন্য বিপ্লবের প্রত্যাশা ছিল এবং গত ২০ বছরের লড়াই-সংগ্রাম এক চমৎকার সমীকরণে পৌঁছানোর পথে ছিল, তা বর্তমানে অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

তিনি আরও উল্লেখ করেন, হাজার হাজার মামলা এবং নেতাকর্মীদের গ্রেপ্তার বা হয়রানি বিএনপিকে আরো পিছিয়ে দিচ্ছে। বিশেষ করে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা এখনো মামলা থেকে মুক্তি পাননি। তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের তরুণরা সংগঠনের সঙ্গে যুক্ত হলেও, তাদের বিরুদ্ধে নানা অভিযোগ এবং কৌশলে অপপ্রচার চালানো হচ্ছে।

গোলাম মাওলা রনি বলেন, ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের তরুণ কর্মীরা যে স্থায়িত্ব তৈরি করার চেষ্টা করছে, তা ভেঙে দিতে নানা ষড়যন্ত্র চলছে। সরকারি এজেন্সি ও কিছু সুবিধাভোগী শ্রেণি বিএনপির ইমেজ ক্ষুণ্ণ করার জন্য সক্রিয়।

তিনি অভিযোগ করেন, ২০০৬ সালের পর থেকে বিএনপির বিরুদ্ধে যেসব অপকর্মের অভিযোগ ছিল, তা আজও দলে প্রভাব ফেলছে। বিশেষ করে সুবিধাভোগী এবং বিতর্কিত ব্যক্তিদের পুনরায় সামনে আনা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

রনি সতর্ক করে বলেন, দলের ভেতরে এবং বাইরে নানা ধরণের ষড়যন্ত্র এবং ব্যবস্থাপনার ঘাটতি বিএনপিকে সংকটে ফেলছে। এসবের ফলে একটি নতুন সামরিক বা প্রশাসনিক হস্তক্ষেপের সম্ভাবনা দেখা দিচ্ছে, যা দলের জন্য বিপর্যয়কর হতে পারে।


More News Of This Category