• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত ৩ ম্যাচে ১৩ গোল হজম করেও মোটা অঙ্কের অর্থ পাচ্ছে বাংলাদেশ ‘কার্ড বিতরণে কোনো কর্মকর্তা অনিয়ম করলে মামলা’ সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার প্রতিবাদে সাভারে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন সালমান মুক্তাদির গাজায় ইসরায়েলি হামলায় হামাসের দুই সদস্য নিহত ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিল চবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’

এবি পার্টির চেয়ারম্যান হলেন মজিবুর রহমান মঞ্জু

সম্পাদক / ৫৪৯ Time View
সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

আমার বাংলাদেশ (এবি) পার্টির নতুন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান ফুয়াদ। শনিবার (১১ জানুয়ারি) নির্বাচনের ফল ঘোষণার মাধ্যমে এ তথ্য জানা যায়।

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় রাত নয়টায়। সারা দেশ থেকে আসা কাউন্সিলররা সশরীরে এবং অনলাইনে ভোটে অংশগ্রহণ করেন।

এবি পার্টির চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা ছিলেন। তারা হলেন দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ সোলায়মান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্যসচিব মজিবুর রহমান (মঞ্জু) এবং যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) দিদারুল আলম। প্রায় ২ হাজার ৮০০ কাউন্সিলরের ভোটে এই তিনজনের মধ্য থেকে চেয়ারম্যান পদে নির্বাচিত হন মজিবুর রহমান মঞ্জু।

ভোট গ্রহণ শেষে শনিবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল শুরু হয়। একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা অনুষ্ঠানটি উদ্বোধন করেন। এছাড়াও বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।


More News Of This Category