• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসির বিদায়ী আবহ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধে যেসব নির্দেশনা দিয়েছে লাওস সৌদি নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করবে যুক্তরাষ্ট্র: রুবিও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবির প্রশাসনিক ভবন ঘেরাও দেশের ১০০ গুণী শিক্ষকের তালিকায় নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন ১৪ মিনিটের ঝড়ে ঘরের মাঠে জয়ের খাতা খুললেন ‘কোচ জিদান’ বিশ্ব শিক্ষক দিবসে তিতুমীর কলেজের শিক্ষকদের আকরাম হোসাইন টোটনের ফুলেল শুভেচ্ছা রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

এআইইউবিতে ১৫তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

মাসুম খান / ৩৯৬ Time View
সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) তে ১৫তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এআইইউবি ক্যাম্পাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ.এফ.এম. ইউসুফ হায়দার। অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিন রেজা, কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশ ও নেপাল, অক্সফোর্ড; মিসেস জান্নাতুল ফেরদৌস সিগমা, রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার, পিয়ারসন বাংলাদেশ; মুনির হাসান, চিফ কো-অর্ডিনেটর, ডিজিটাল ট্রান্সফরমেশন ও ইয়ুথ প্রোগ্রাম, প্রথম আলো; ফায়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড; এবং অধ্যাপক ড. মো. আবদুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর, এআইইউবি।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় দলের কোচ প্রফেসর ড. এম. আর্শাদ মোমেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব-এর সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত পদার্থবিজ্ঞানী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. এম. আমিনুল ইসলাম। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. আবদুর রহমান, প্রফেসর ড. সালেহ হাসান নকীব, কিশোর আলো সম্পাদক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক জনাব আনিসুল হক, ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব ডাটা অ্যান্ড সায়েন্সের প্রখ্যাত পদার্থবিদ ও গণিতবিদ প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার, প্রফেসর ড. এম. আর্শাদ মোমেন, এবং জনাব ফায়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ।

এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সারা দেশ থেকে প্রায় ১০ হাজার শিক্ষার্থী আঞ্চলিক পর্বে অংশ নেন, যার মধ্যে ১ হাজার ৪০০ জন শিক্ষার্থী জাতীয় পর্বে প্রতিযোগিতা করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ১৮৮ জন বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিটি বিভাগের শীর্ষ তিন বিজয়ীকে ট্রফি ও বই প্রদান করা হয়। বিজয়ীদের মধ্যে পাঁচজন প্রতিযোগী ফ্রান্সে অনুষ্ঠিত ৫৫তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।

১৫তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ২০২৫-এর আয়োজক ছিল বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি – বাংলাদেশ (এআইইউবি)।


More News Of This Category