• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসির বিদায়ী আবহ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধে যেসব নির্দেশনা দিয়েছে লাওস সৌদি নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করবে যুক্তরাষ্ট্র: রুবিও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবির প্রশাসনিক ভবন ঘেরাও দেশের ১০০ গুণী শিক্ষকের তালিকায় নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন ১৪ মিনিটের ঝড়ে ঘরের মাঠে জয়ের খাতা খুললেন ‘কোচ জিদান’ বিশ্ব শিক্ষক দিবসে তিতুমীর কলেজের শিক্ষকদের আকরাম হোসাইন টোটনের ফুলেল শুভেচ্ছা রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

বাংলাদেশি ৫৬ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

মাসুম খান / ৩৯৮ Time View
সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় ছয়টি মাছ ধরার ট্রলারসহ ৫৬ জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বুধবার (৫ মার্চ) দুপুরে জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত তাদের ছেড়ে দেয়নি আরাকান আর্মি।

জেলে ও ট্রলার মালিক সমিতি সূত্র বলেছে, যে ছয়টি ট্রলার নিয়ে গেছে তার মধ্যে মোহাম্মদ শফিকের দুটি, বশির আহমদ, মোহাম্মদ আমিন, নুরুল আমিন ও আবদুর রহিমের একটি ট্রলার রয়েছে। এসব ট্রলারে ৫৬ জেলে রয়েছেন। আরাকান আর্মি তাদের ধরে নিয়ে গেছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শরীফ বলেন, সেন্টমার্টিনের দক্ষিণে ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগর থেকে শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ও মিস্ত্রিপাড়ার ছয়টি মাছ ধরার ট্রলারসহ বাংলাদেশি ৫৬ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। রাত ১২টা পর্যন্ত তারা ফিরে আসেনি।

সাগর থেকে ফিরে আসা জেলেদের বরাতে শাহ পরীর দ্বীপ দক্ষিণ পাড়ার ট্রলার মালিক সমিতির সভাপতি বশির আহমেদ বলেন, দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণে সাগরে মাছ ধরার সময় আমার মালিকানাধীন একটিসহ ছয়টি ট্রলার আটক করে আরাকান আর্মি। ছয়টি ট্রলারে মোট ৫৬ জন মাঝিমাল্লা আছেন। বিষয়টি বিজিবি ও কোস্টগার্ডকে জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ছয়টি ট্রলারসহ ৫৬ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। তাদের ফেরত আনার কাজ চলছে।


More News Of This Category