• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মাসুম খান / ২৫২ Time View
সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ সময় অবস্থানরত শিক্ষকদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে।

জানা গেছে, পুলিশ শিক্ষকদের সরানোর জন্য জাতীয় প্রেস ক্লাবের দিকে অগ্রসর হওয়ার সময় আন্দোলনরত শিক্ষকরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। সাউন্ড গ্রেনেড নিক্ষেপের কারণে শিক্ষকরা সাময়িকভাবে সরলেও পরবর্তীতে পুনরায় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। মাইকে শিক্ষক নেতারা সবাইকে শান্তি বজায় রেখে একত্রিত থাকার নির্দেশ দেন।

এর আগে দুপুরে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়েছেন অর্থ উপদেষ্টা ও সচিবের সঙ্গে আলোচনা করতে

আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

কালবেলা ডেস্ক
 আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০২:৪৯ পিএম|অনলাইন সংস্করণ
140Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
copy sharing button
প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষকদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

X

প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষকদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ সময় অবস্থানরত শিক্ষকদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে।

Ad

জানা গেছে, পুলিশ শিক্ষকদের সরানোর জন্য জাতীয় প্রেস ক্লাবের দিকে অগ্রসর হওয়ার সময় আন্দোলনরত শিক্ষকরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। সাউন্ড গ্রেনেড নিক্ষেপের কারণে শিক্ষকরা সাময়িকভাবে সরলেও পরবর্তীতে পুনরায় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। মাইকে শিক্ষক নেতারা সবাইকে শান্তি বজায় রেখে একত্রিত থাকার নির্দেশ দেন।

এর আগে দুপুরে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়েছেন অর্থ উপদেষ্টা ও সচিবের সঙ্গে আলোচনা করতে।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন- এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাঈন উদ্দিন, সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজী, যুগ্ম সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মো. আবু তালেব সোহাগ, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন হেলালী, যুগ্ম সদস্য সচিব আশরাফুজ্জামান হানিফ, যুগ্ম সদস্য সচিব অধ্যক্ষ আলাউদ্দিন, যুগ্ম সদস্য সচিব তোফায়েল সরকার, যুগ্ম সদস্য সচিব শান্ত ইসলাম, যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ রাজু, যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান এবং আজিজুর রহমান আজম।

লাগাতার অবস্থান কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ সকাল ১০টার দিকে আসতে শুরু করেন এমপিওভুক্ত শিক্ষকরা। এর আগে, গত ১৩ আগস্ট একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল সংগঠনটি। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি এবং সর্বজনীন বদলির দাবি জানিয়েছিলেন। সেই সময় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং বিভাগীয় শহরে শিক্ষক সম্মেলনও অনুষ্ঠিত হয়।

More News Of This Category