• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসির বিদায়ী আবহ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধে যেসব নির্দেশনা দিয়েছে লাওস সৌদি নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করবে যুক্তরাষ্ট্র: রুবিও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবির প্রশাসনিক ভবন ঘেরাও দেশের ১০০ গুণী শিক্ষকের তালিকায় নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন ১৪ মিনিটের ঝড়ে ঘরের মাঠে জয়ের খাতা খুললেন ‘কোচ জিদান’ বিশ্ব শিক্ষক দিবসে তিতুমীর কলেজের শিক্ষকদের আকরাম হোসাইন টোটনের ফুলেল শুভেচ্ছা রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকে পিটুনির পর পুলিশে হস্তান্তর

মাসুম খান / ২৭০ Time View
সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে শিক্ষার্থীদের একটি অংশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর হাজারি লেইনে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।

ছাত্রলীগ নেতার নাম আসিফুল হক (২৫)। তিনি চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ জানায়, তাকে আটক করার পর থানায় নেওয়া হয়েছে।

জানা যায়, আসিফুল পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছিলেন। তার উপস্থিতি টের পেয়ে কয়েকজন শিক্ষার্থী তাকে আটকে মারধর শুরু করেন। এ সময় তারা ছাত্রলীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ আশিফুলকে হেফাজতে দেয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ জানান, ‘আসিফুল হক বর্তমানে পুলিশের হেফাজতে আছেন। জুলাই আন্দোলনসংক্রান্ত মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখানো হবে।’

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ ইফতেখার মনির বলেন, ‘সে পরীক্ষা দিতে এসেছিল। বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ও কয়েকজন সাধারণ শিক্ষার্থী তাকে ঘিরে ধরে। পরে আমরা তাদের দাবির মুখে পুলিশের কাছে হস্তান্তর করি।’


More News Of This Category