• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসির বিদায়ী আবহ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধে যেসব নির্দেশনা দিয়েছে লাওস সৌদি নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করবে যুক্তরাষ্ট্র: রুবিও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবির প্রশাসনিক ভবন ঘেরাও দেশের ১০০ গুণী শিক্ষকের তালিকায় নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন ১৪ মিনিটের ঝড়ে ঘরের মাঠে জয়ের খাতা খুললেন ‘কোচ জিদান’ বিশ্ব শিক্ষক দিবসে তিতুমীর কলেজের শিক্ষকদের আকরাম হোসাইন টোটনের ফুলেল শুভেচ্ছা রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

জাকির নায়েকের সম্ভাব্য ঢাকা সফর নিয়ে যে তথ্য দিলেন ধর্ম উপদেষ্টা

মাসুম খান / ২৯৩ Time View
সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

ইসলামী চিন্তাবিদ ড. জাকির নায়েকের বাংলাদেশে আসার ব্যাপারে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘ড. জাকির নায়েককে যারা আনতে চাচ্ছেন, তাদের একটি প্রতিনিধিদল আমার সঙ্গে দেখা করেছেন। আমি ওনাদের বলেছি, এটা আমার ব্যাপার নয়। এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। এ দুই মন্ত্রণালয় অনুমতি দিলে জাকির নায়েক বাংলাদেশে আসতে পারবেন।’

রোববার (২ নভেম্বর) সচিবালয়ে শূরায়ে নেজাম ও সাদপন্থিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাকির নায়েকের আসার ব্যাপারে আপনার সম্মতি আছে কি না, এমন প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, ‘না, আমার সম্মতি-অসম্মতি বড় কথা নয়। কোনো মেহমান দেশে আসবেন, সেটি দেখভাল করবেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওনারা যদি পারমিট করেন, তবে উনি আসবেন।’

তিনি বলেন, ‘এরইমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তিনি এ ব্যাপারে অবহিত নন। কোনো বিদেশি মেহমান যখন আসে, তখন এটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করে থাকেন। ওনাদের সিদ্ধান্ত নিতে হবে তার (জাকির নায়েক) ব্যাপারে। ধর্ম উপদেষ্টা হিসেবে আমি এ বিষয়ে কোনো এখতিয়ার রাখি না। সিদ্ধান্ত আমি দিতে পারি না।

 


More News Of This Category