• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসির বিদায়ী আবহ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধে যেসব নির্দেশনা দিয়েছে লাওস সৌদি নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করবে যুক্তরাষ্ট্র: রুবিও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবির প্রশাসনিক ভবন ঘেরাও দেশের ১০০ গুণী শিক্ষকের তালিকায় নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন ১৪ মিনিটের ঝড়ে ঘরের মাঠে জয়ের খাতা খুললেন ‘কোচ জিদান’ বিশ্ব শিক্ষক দিবসে তিতুমীর কলেজের শিক্ষকদের আকরাম হোসাইন টোটনের ফুলেল শুভেচ্ছা রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

মাসুম খান / ২৭১ Time View
সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সাধারণ জনতা। এতে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও জনদুর্ভোগ।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে টঙ্গীর কলেজগেট এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে শত শত মানুষ হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে টঙ্গী কলেজগেট এলাকায় অবস্থান নেন। তারা গাজীপুর-৬ আসন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ‘গাজীপুর-৬ আসন বহাল রাখতে হবে’ স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, গাজীপুর-৬ আসন আমাদের প্রাণের দাবি। আদালতের রায়ে এ আসন বাতিল করা মানে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া। আমরা এ সিদ্ধান্ত মানি না।

অন্যদিকে, একই দাবিতে গাজীপুর-৬ আসন রক্ষা কমিটির ব্যানারে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকরা এশিয়া পাম্পের সামনে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করছেন।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। টঙ্গী কলেজগেট, স্টেশন রোড এবং আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

সকাল থেকে দুপুর পর্যন্ত অবরোধ চলায় টঙ্গী, গাজীপুর, উত্তরা ও বিমানবন্দর পর্যন্ত যান চলাচল আংশিকভাবে বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের প্রতিনিধিদের আলোচনা চলছে বলে জানা গেছে।


More News Of This Category