• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসির বিদায়ী আবহ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধে যেসব নির্দেশনা দিয়েছে লাওস সৌদি নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করবে যুক্তরাষ্ট্র: রুবিও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবির প্রশাসনিক ভবন ঘেরাও দেশের ১০০ গুণী শিক্ষকের তালিকায় নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন ১৪ মিনিটের ঝড়ে ঘরের মাঠে জয়ের খাতা খুললেন ‘কোচ জিদান’ বিশ্ব শিক্ষক দিবসে তিতুমীর কলেজের শিক্ষকদের আকরাম হোসাইন টোটনের ফুলেল শুভেচ্ছা রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

মাসুম খান / ২৫৯ Time View
সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

দিনাজপুরের বিরল উপজেলায় মুকুল চন্দ্র রায় নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে দিনাজপুর বড় মাঠ সংলগ্ন হকার্স মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মুকুল চন্দ্র রায় বিরল উপজেলার ১২ নং রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি পূর্ব রাজারামপুর গ্রামের মৃত. নলিত চন্দ্র রায়ের ছেলে। নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়ন পরিষদের চলমান দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজারামপুর ইউনিয়ন সভাপতি।

বিরল থানার ওসি আব্দুস ছবুর জানান, ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার চেষ্টা মামলার আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের গোর-এ শহীদ বড় ময়দানের হকার্স মাকেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

 


More News Of This Category