• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসির বিদায়ী আবহ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধে যেসব নির্দেশনা দিয়েছে লাওস সৌদি নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করবে যুক্তরাষ্ট্র: রুবিও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবির প্রশাসনিক ভবন ঘেরাও দেশের ১০০ গুণী শিক্ষকের তালিকায় নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন ১৪ মিনিটের ঝড়ে ঘরের মাঠে জয়ের খাতা খুললেন ‘কোচ জিদান’ বিশ্ব শিক্ষক দিবসে তিতুমীর কলেজের শিক্ষকদের আকরাম হোসাইন টোটনের ফুলেল শুভেচ্ছা রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

মোদিকে ধন্যবাদ জানাল বিএনপি

মাসুম খান / ৩৮৯ Time View
সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধন্যবাদ জানায় দলটি।

পোস্টে বলা হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা এবং তার প্রতি সুচিন্তিত বার্তা ও সদয় শুভেচ্ছার জন্য আন্তরিক ধন্যবাদ। বিএনপি এই সদিচ্ছার নিদর্শন এবং সমর্থন প্রদানের প্রস্তুতির প্রকাশকে গভীরভাবে সাধুবাদ জানায়।

এর আগে সোমবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানান, ভারত যে কোনোভাবে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে মোদি লেখেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের জনজীবনে বহু বছর ধরে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করছি। ভারত সম্ভাব্য সব সহায়তা দিতে প্রস্তুত— যেভাবে পারি।

 


More News Of This Category