• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসির বিদায়ী আবহ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধে যেসব নির্দেশনা দিয়েছে লাওস সৌদি নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করবে যুক্তরাষ্ট্র: রুবিও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবির প্রশাসনিক ভবন ঘেরাও দেশের ১০০ গুণী শিক্ষকের তালিকায় নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন ১৪ মিনিটের ঝড়ে ঘরের মাঠে জয়ের খাতা খুললেন ‘কোচ জিদান’ বিশ্ব শিক্ষক দিবসে তিতুমীর কলেজের শিক্ষকদের আকরাম হোসাইন টোটনের ফুলেল শুভেচ্ছা রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

সীমান্তে স্বর্ণের বারসহ বাংলাদেশি যুবক আটক

মাসুম খান / ৩৯৮ Time View
সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

চুয়াডাঙ্গায় ৩ পিস স্বর্ণের বারসহ আবু সাইদ মণ্ডল নামে এক বাংলাদেশি স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে জেলার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্তের ভারতের পুটিখালী ক্যাম্পে টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

আটক আবু সাইদ মণ্ডল (২৫) জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের নতুন মসজিদপাড়ার নওশের আলীর ছেলে।

সীমান্তের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৭টার সময় ৬–৭ জন বাংলাদেশি স্বর্ণ চোরাকারবারী বিপুল পরিমাণ স্বর্ণের বার নিয়ে হরিহরনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। একপর্যায়ে তারা ভারতের পুটিখালী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের সামনে পড়ে। এ সময় বিএসএফ সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করলে সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও আবু সাইদ তিনটি স্বর্ণের বারসহ বিএসএফের হাতে আটক হয়।

মহেশপুর (৫৮বিজিবি) ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, বিষয়টি শোনার পর তিনি বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা স্বর্ণসহ একজনকে আটক করেছে বলে নিশ্চিত করেছে।


More News Of This Category