• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসির বিদায়ী আবহ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধে যেসব নির্দেশনা দিয়েছে লাওস সৌদি নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করবে যুক্তরাষ্ট্র: রুবিও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবির প্রশাসনিক ভবন ঘেরাও দেশের ১০০ গুণী শিক্ষকের তালিকায় নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন ১৪ মিনিটের ঝড়ে ঘরের মাঠে জয়ের খাতা খুললেন ‘কোচ জিদান’ বিশ্ব শিক্ষক দিবসে তিতুমীর কলেজের শিক্ষকদের আকরাম হোসাইন টোটনের ফুলেল শুভেচ্ছা রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

৩ কোটি টাকার ট্রলিং জালসহ ১৬ জেলে আটক

মাসুম খান / ৩৮৫ Time View
সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও বিপুল পরিমাণ ট্রলিং জালসহ ১৬ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মধ্যরাত আনুমানিক ১টার দিকে কোস্টগার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩ কোটি টাকা মূল্যের ১২টি অবৈধ ট্রলিং জাল উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ১৬ জেলেকে আটক করা হয়।

কোস্টগার্ড জানায়, জব্দ ট্রলিং জাল ও আর্টিসানাল ট্রলিং বোটসহ আটক জেলেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কোস্টগার্ডের কর্মকর্তা সিয়াম-উল-হক বলেন, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধ মাছ আহরণ রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


More News Of This Category