• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসির বিদায়ী আবহ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধে যেসব নির্দেশনা দিয়েছে লাওস সৌদি নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করবে যুক্তরাষ্ট্র: রুবিও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবির প্রশাসনিক ভবন ঘেরাও দেশের ১০০ গুণী শিক্ষকের তালিকায় নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন ১৪ মিনিটের ঝড়ে ঘরের মাঠে জয়ের খাতা খুললেন ‘কোচ জিদান’ বিশ্ব শিক্ষক দিবসে তিতুমীর কলেজের শিক্ষকদের আকরাম হোসাইন টোটনের ফুলেল শুভেচ্ছা রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

খালেদা জিয়ার মৃত্যুতে যুবদল নেতা শাওনের উদ্যোগে কোরআন খতম

মাসুম খান / ৩৫৮ Time View
সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

যুবদল নেতা শাওন সরকারের উদ্যোগে সাভারের জামাল উলুম জমিলা খাতুন মাদ্রাসা ও এতিমখানার হাফেজিয়া বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমে এ কোরআন খতম সম্পন্ন করা হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে কোরআন খতম শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় মহান আল্লাহর দরবারে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, জান্নাতুল ফেরদৌসে উচ্চ মর্যাদা দান এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে এ শোক সইবার তাওফিক কামনা করা হয়।

অনুষ্ঠানে যুবদল নেতা শাওন সরকার বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষার এক অবিসংবাদিত নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আপোষহীনভাবে স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। তার জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমের অনন্য উদাহরণ। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ, সাহসী নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অটল বিশ্বাস চিরকাল আমাদের পথ দেখাবে।

তিনি আরও বলেন, খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন এ দেশের গণতন্ত্রকামী মানুষের আশা-ভরসার প্রতীক। তার মৃত্যুতে দেশ এক অভিভাবকহীন অধ্যায়ে প্রবেশ করেছে। আমরা আজ তার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

শাওন সরকার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে মরহুমার আত্মার শান্তির জন্য দোয়া করার আহ্বান জানান এবং তার আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

কোরআন খতম ও দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষক, এতিমখানার তত্ত্বাবধায়ক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচিজুড়ে ছিল শোকাবহ পরিবেশ।


More News Of This Category