• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসির বিদায়ী আবহ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধে যেসব নির্দেশনা দিয়েছে লাওস সৌদি নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করবে যুক্তরাষ্ট্র: রুবিও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবির প্রশাসনিক ভবন ঘেরাও দেশের ১০০ গুণী শিক্ষকের তালিকায় নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন ১৪ মিনিটের ঝড়ে ঘরের মাঠে জয়ের খাতা খুললেন ‘কোচ জিদান’ বিশ্ব শিক্ষক দিবসে তিতুমীর কলেজের শিক্ষকদের আকরাম হোসাইন টোটনের ফুলেল শুভেচ্ছা রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশে ভূমিধস, ২৩ সেনার মৃত্যু

মাসুম খান / ৪৯২ Time View
সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে ২৩ জন নৌ সেনাসদস্য নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, এখনো অনেকে নিখোঁজ। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে যৌথবাহিনী। খবর রয়টার্সের।

জানা গেছে, শনিবার সকালে দেশটির পশ্চিম জাভা প্রদেশের পাসির লাঙ্গু গ্রামে ভূমিধস ঘটে। দেশটির নৌবাহিনীর মুখপাত্র ফার্স্ট অ্যাডমিরাল তাঙ্গুল রয়টার্সকে জানান, পাসির লাঙ্গু গ্রামটি ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনির সীমন্তের কাছে অবস্থিত। রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে পাহাড়ি এলাকা। ফার্স্ট অ্যাডমিরাল তাঙ্গুল জানিয়েছেন, যে সময় ভূমিধস ঘটে— তখন সীমান্তের কাছে নৌ সেনাদের প্রশিক্ষণ শিবির চলছিল। ভারী বর্ষণের কারণে প্রশিক্ষণ শিবিরে ভূমিধস ঘটেছে। মাটিচাপা পড়া সেনাদের উদ্ধারে কাজ চলছে।

এদিকে খবর পেয়ে দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মী, সেনা ও পুলিশের সমন্বয়ে গঠিত উদ্ধারকারী দল ঘটনাস্থালে পৌঁছে কাজ শুরু করে। এ পর্যন্ত ৮ শতাধিক সদস্য সেখানে কাজ করছেন। কিন্তু বৃষ্টির কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে।

সোমবার সন্ধ্যার দিকে দুর্যোগ মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, এখনো ৪২ জন নিখোঁজ আছেন। তাদের মধ্যে সেনা ও বেসামরিক লোক রয়েছেন। সবাইকে উদ্ধার করার আগ পর্যন্ত অভিযান চলবে।


More News Of This Category