• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসির বিদায়ী আবহ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধে যেসব নির্দেশনা দিয়েছে লাওস সৌদি নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করবে যুক্তরাষ্ট্র: রুবিও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবির প্রশাসনিক ভবন ঘেরাও দেশের ১০০ গুণী শিক্ষকের তালিকায় নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন ১৪ মিনিটের ঝড়ে ঘরের মাঠে জয়ের খাতা খুললেন ‘কোচ জিদান’ বিশ্ব শিক্ষক দিবসে তিতুমীর কলেজের শিক্ষকদের আকরাম হোসাইন টোটনের ফুলেল শুভেচ্ছা রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণায় কিছুই আসে যায় না ইরানের

মাসুম খান / ৩০৮ Time View
সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছেন ইরানের জ্যেষ্ঠ উপদেষ্টা মাহদি মোহাম্মদী। তিনি বলেন, ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণায় ইরানের কিছুই আসে যায় না।

ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন। খবর বিবিসির।

পোস্টে তিনি বলেন, এটি ‘হঠাৎ হামলার প্রস্তুতির জন্য সময় নেওয়ার কৌশল’। যুক্তরাষ্ট্রের অব্যাহত ‘অবরোধ’ আসলে ‘বোমা হামলার থেকে ভিন্ন কিছু নয়’। এর জবাব সামরিকভাবেই দেওয়া উচিত। তিনি আরও দাবি করেন, এখনই সময় ইরানের উদ্যোগ নেওয়ার।এদিকে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ (ব্লকেড) বজায় রাখবে।ট্রাম্প জানান, তেহরানকে যুদ্ধ শেষ করার জন্য একটি প্রস্তাব দেওয়ার জন্য আরও সময় দিতে যুক্তরাষ্ট্র পরিকল্পিত হামলা স্থগিত রাখছে। পাকিস্তানের মধ্যস্থতাকারীদের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ আজ বুধবার (২১ এপ্রিল) শেষ হওয়ার কথা ছিল।


More News Of This Category