• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসির বিদায়ী আবহ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধে যেসব নির্দেশনা দিয়েছে লাওস সৌদি নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করবে যুক্তরাষ্ট্র: রুবিও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবির প্রশাসনিক ভবন ঘেরাও দেশের ১০০ গুণী শিক্ষকের তালিকায় নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন ১৪ মিনিটের ঝড়ে ঘরের মাঠে জয়ের খাতা খুললেন ‘কোচ জিদান’ বিশ্ব শিক্ষক দিবসে তিতুমীর কলেজের শিক্ষকদের আকরাম হোসাইন টোটনের ফুলেল শুভেচ্ছা রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যা

মাসুম খান / ২৭৪ Time View
সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে ঘুমন্ত ছেলেকে হত্যা করে পরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক বাবা।

শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ৩টায় বনমালা এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত ছেলের নাম সাকিব (১৮)। তিনি উত্তরা দক্ষিণীর একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। আর আত্মহত্যাকারী বাবা সোহেল (৫০)।পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিব পড়াশোনার পাশাপাশি একটি চাকরিও করতেন। মায়ের মৃত্যুর পর সংসারে নানাভাবে সহায়তা করেন। বাবা সোহেল রাজমিস্ত্রির কাজ করলেও দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন।

জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) রাত ৩টার দিকে বনমালা এলাকায় নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় সাকিবের হাতের রগ কেটে দেন তার বাবা সোহেল (৫০)। এতে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়। ঘটনার পরপরই সোহেল বাড়ি থেকে বের হয়ে নিকটস্থ রেললাইনে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার সত্যতা আমরা জেনেছি। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


More News Of This Category