• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসির বিদায়ী আবহ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধে যেসব নির্দেশনা দিয়েছে লাওস সৌদি নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করবে যুক্তরাষ্ট্র: রুবিও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবির প্রশাসনিক ভবন ঘেরাও দেশের ১০০ গুণী শিক্ষকের তালিকায় নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন ১৪ মিনিটের ঝড়ে ঘরের মাঠে জয়ের খাতা খুললেন ‘কোচ জিদান’ বিশ্ব শিক্ষক দিবসে তিতুমীর কলেজের শিক্ষকদের আকরাম হোসাইন টোটনের ফুলেল শুভেচ্ছা রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক

মাসুম খান / ১৫৮ Time View
সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ পলাশ চন্দ্র মাঝি (৩৪) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পলাশ চন্দ্র ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার খানাকুল থানার কেদারপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, তার কাছ থেকে ২৪ হাজার ৬০০ মার্কিন ডলার, ৫ ভারতীয় রুপি, ১৩০ নেপালি রুপি এবং ৩ হাজার ৫৭০ বাংলাদেশি টাকা জব্দ করা হয়েছে। গোয়েন্দা সূত্র আরও জানায়, পলাশ চন্দ্র মাঝি গত ২৭ মার্চ ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে প্রবেশ করেন। সোমবার তিনি ভারতে ফেরার উদ্দেশে স্থলবন্দরে প্রবেশ করেন। প্রাথমিকভাবে কাস্টমস তল্লাশি এড়িয়ে গেলেও পরে জিরোপয়েন্টে আইসিপি চেকপোস্টে বিজিবির তল্লাশির সময় তার সঙ্গে থাকা একটি ডায়েরির ভেতর থেকে ডলারগুলো উদ্ধার করা হয়।গোয়েন্দা সংস্থার দাবি, তিনি হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত এবং বাংলাদেশ থেকে অবৈধভাবে অর্থ ভারতে পাচারের উদ্দেশে এসেছিলেন। আটকের পর তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লাইছুর রহমান জানান, বিষয়টি তিনি ফোনে জেনেছেন। আটক ব্যক্তি থানায় পৌঁছালে এবং কাস্টমস কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category