• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :

নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

মাসুম খান / ৮ Time View
সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে রাতভর শহরের সয়াধানগড়া ও সদর উপজেলার বাগবাটি এবং সয়দাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- পাবনা জেলার ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সাগর, সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাঙ্গালিয়াগাঁতী গ্রামের সবুর উদ্দিন সরকারের ছেলে মো. ইলিয়াস সরকার (২২) এবং সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক পঞ্চসোনা গ্রামের আবু বক্কর মণ্ডলে ওরফে বাশার ছেলে মো. মাইনুল ইসলাম (১৯)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, পাবনা জেলার ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সাগর পাবনাসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতার পরিকল্পনা ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে জড়িত রয়েছেন।

তিনি বলেন, গোপন সূত্রে জানা যায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য সিরাজগঞ্জে অবস্থান করছিলেন। বুধবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ফরিদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পাবনার ফরিদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।


More News Of This Category