• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :

শেখ হাসিনার আগমন ও সরকার পতন একই সঙ্গে হবে: রেজাউল করিম

মাসুম খান / ২৪ Time View
সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরা এবং সরকার পতন একই সঙ্গে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম। বুধবার (২৫ নভেম্বর) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আপনারা (সরকার) যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করেন তাহলে মনে রাখবেন শেখ হাসিনার আগমন এবং সরকার পতন একই সঙ্গে অনুষ্ঠিত হবে। একদিকে ঐক্যের কথা বলে, আরেকদিকে পুনর্বাসন প্রকল্প জারি রাখেন আপনারা।

রেজাউল করিম বলেন, বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদের রাজনীতি দেখতে চায় না। খুনের রাজনীতি, তাণ্ডবের রাজনীতি দেখতে চায় না।

তিনি আরও বলেন, শেখ হাসিনা যদি আসে তাহলে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। আর এটির জন্য কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নেই। ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে যারা নির্যাতিত হয়েছেন, তারাই শেখ হাসিনা যে পথে আসবেন, সেখান থেকে ধরে নিয়ে তার ফাঁসি কার্যকর করবেন।রেজাউল বলেন, আজকে বোমাবাজি, গাড়ি সন্ত্রাস, আগুন সন্ত্রাস বিভিন্ন জায়গায় যা হচ্ছে, এটি ক্ষমতাসীনদের হাতের কামাই। তারাই অর্থবিত্ত নিয়ে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের পরিকল্পনা নিয়েছে। মন্ত্রী-এমপি থেকে শুরু করে তারা কারাগারে গিয়ে ফুলের তোড়া দিয়ে রিসিভ করেছেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির এআর হাফিজ উল্লাহ, নায়েবে আমির ফারুক হোসাইন নূরনবী, সহকারী সেক্রেটারি আব্দুর রহমান, চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের আমির রেজাউল ইসলাম খাঁন সুমন, সাবেক আমির নুর মোহাম্মদ রাসেল ও নাজমুল ইসলাম শামীম প্রমুখ।


More News Of This Category