• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসির বিদায়ী আবহ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধে যেসব নির্দেশনা দিয়েছে লাওস সৌদি নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করবে যুক্তরাষ্ট্র: রুবিও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবির প্রশাসনিক ভবন ঘেরাও দেশের ১০০ গুণী শিক্ষকের তালিকায় নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন ১৪ মিনিটের ঝড়ে ঘরের মাঠে জয়ের খাতা খুললেন ‘কোচ জিদান’ বিশ্ব শিক্ষক দিবসে তিতুমীর কলেজের শিক্ষকদের আকরাম হোসাইন টোটনের ফুলেল শুভেচ্ছা রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে পিনাকীর কড়া স্ট্যাটাস

মাসুম খান / ৪০৭ Time View
সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে একটি পোস্ট দেন তিনি।

ফেসবুক পোস্টে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশে তিনি লিখেছেন, আপনি যেই বিশাল বাহিনীর নেতা, সেই বাহিনীর লোকেরা যেন বুঝে আপনি তাদের পিতার স্নেহে নেতৃত্ব দিচ্ছেন। তাহলেই ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারবে। আপনার কোন পরিকল্পনা লাগবে না, কোন প্রনোদনা দেওয়া লাগবে না, তারা নিজেরাই নিজের কাজটা সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবে, কারণ তারা জানবে আপনি আন্তরিকভাবেই আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান।

স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কয়টা থানায় ভিজিট করেছেন? কয়বার আপনার বাহিনীর লোকেদের সঙ্গে মাঠে গিয়ে দেখা করেছেন? তাদের সঙ্গে তাদের ক্যান্টিনে খেয়েছেন? তাদের পরিবারের খোজ নিয়েছেন? তারা যেন উদ্বুদ্ধ হয় এমন কাজ করেছেন, কথা বলেছেন?

যেই বিশাল বাহিনীর নেতা আপনি, সেই বাহিনীর লোকেরা যেন বুঝে আপনি তাদের পিতার স্নেহে নেতৃত্ব দিচ্ছেন। তাহলেই ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারবে। আপনার কোন পরিকল্পনা লাগবে না, কোন প্রনোদনা দেওয়া লাগবে না, তারা নিজেরাই নিজের কাজটা সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবে, কারণ সে জানবে আপনি আন্তরিকভাবেই আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান। গভীর রাতে প্রেস কনফারেন্স ডেকে আলগা সিরিয়াসনেস না দেখিয়ে রাতেই যদি নিজে টহল দল নিয়ে ঢাকার এলাকায় এলাকায় যেতেন, আজই পরিস্থিতি পালটে যেতো।

আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে আজকেই গাড়ি ভর্তি করে খাবার আর পানীয় নিয়ে প্রত্যেকটা টহল দলের সঙ্গে দেখা করতাম। তাদের উৎসাহ দিতাম। সারারাত ঢাকার রাস্তায় চষে বেড়াতাম। নাগরিকদের সাহস দিতাম। সকালে ফজরের নামাজের সময়ে একটা মসজিদের সামনে দাড়ায়ে থাকতাম। মুসল্লিদের সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞাসা করতাম। যতোদিন আইন শৃঙ্খলা ঠিক না হয় ততোদিন এই কাজ কর‍তাম। প্রত্যেকটা নাগরিক নিরাপদ বোধ না করলে আমি ঘুমাতে যাইতাম না।

মাঠে থেকে নেতৃত্ব দিতে হয়রে ভাই।


More News Of This Category