• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসির বিদায়ী আবহ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধে যেসব নির্দেশনা দিয়েছে লাওস সৌদি নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করবে যুক্তরাষ্ট্র: রুবিও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবির প্রশাসনিক ভবন ঘেরাও দেশের ১০০ গুণী শিক্ষকের তালিকায় নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন ১৪ মিনিটের ঝড়ে ঘরের মাঠে জয়ের খাতা খুললেন ‘কোচ জিদান’ বিশ্ব শিক্ষক দিবসে তিতুমীর কলেজের শিক্ষকদের আকরাম হোসাইন টোটনের ফুলেল শুভেচ্ছা রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

মাসুম খান / ২৮৪ Time View
সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ, উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা বেগম মারা গেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২১ মিনিটের দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এদিন রাত পৌনে ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী মো. হাচনাইন।

তিনি বলেন, কয়েক দিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। আগামীকাল (শুক্রবার) সকাল ১০টায় মরদেহটি ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে নেওয়া হবে।

এরপর দুপুরে বাংলাবাজার ফাতেমা খানম মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, তোফায়েল আহমেদ ও আনোয়ারা বেগম দম্পতির এক কন্যাসন্তান রয়েছে।


More News Of This Category