• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসির বিদায়ী আবহ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধে যেসব নির্দেশনা দিয়েছে লাওস সৌদি নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করবে যুক্তরাষ্ট্র: রুবিও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবির প্রশাসনিক ভবন ঘেরাও দেশের ১০০ গুণী শিক্ষকের তালিকায় নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন ১৪ মিনিটের ঝড়ে ঘরের মাঠে জয়ের খাতা খুললেন ‘কোচ জিদান’ বিশ্ব শিক্ষক দিবসে তিতুমীর কলেজের শিক্ষকদের আকরাম হোসাইন টোটনের ফুলেল শুভেচ্ছা রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

ঐক্যবদ্ধ হয়ে ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে হবে : সাদিক কায়েম

মাসুম খান / ৫৫৫ Time View
সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, দেশের তরুণরা ও সর্বস্তরের জনগণ এখন ইনসাফের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছেন। এই উন্নয়ন বঞ্চিত উত্তরবঙ্গের সম্ভাবনা কাজে লাগাতে ইনসাফভিত্তিক আগামীর নতুন বাংলাদেশ গড়তে হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর বিমানবন্দর সড়কের ব্যস্ততম পাঁচ মাথা মোড় অনুষ্ঠিত ‘হ্যাঁ’ ভোটের ক্যাম্পেইনের পথসভায় এসব কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনে তরুণ সমাজ ইনসাফের প্রতিনিধি বেছে নিয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ইনসাফের প্রতিনিধি, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি, দাঁড়িপাল্লার কাণ্ডারি ও শাপলা কলির কাণ্ডারিদের বিজয়ী করতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর ৫৫ বছর গত হলেও উত্তরবঙ্গে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও যোগ্য নেতৃত্বের অভাবে সেই সম্ভাবনাকে কাজে লাগানো যায়নি। অবহেলিত এই অঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনার বাস্তবায়ন করতে ইনসাফভিত্তিক সৎ নেতৃত্ব জরুরি।

ভোটারদের উদ্দেশ্যে ডাকসু ভিপি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিমকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

সাদিক কায়েম বলেন, ইনসাফ কয়েমের প্রতিনিধি হিসেবে প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিমকে বিজয়ী করে উত্তরবঙ্গের উন্নয়নের দ্বার উন্মোচন করতে হবে, ইনশাআল্লাহ।

পথসভায় রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান, ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ নীলফামারী-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম, ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা উপস্থিত ছিলেন। পথসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের উপস্থিতিতে পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে।


More News Of This Category