• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
ইউপি ভোটের তারিখ নির্ধারণে বৈঠকে ইসি ট্রাম্পের জ্বালানি যুদ্ধবিরতির পরও ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার হামলা রাহুলের সঙ্গে কফি, মোদির সঙ্গে মেট্রোযাত্রা- কী লক্ষ্য বিজয়ের? জিএম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ, উত্তেজনা ডেঙ্গু নিয়ে বিভ্রান্তি নয়, সঠিক তথ্য প্রচারের আহ্বান চসিক মেয়রের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি মারা গেছেন ড্রোন হামলায় রাশিয়ার ইয়ানডেক্সের ডেটা সেন্টার অচল ভবিষ্যতে বিমানবহরে ২ শতাধিক বিমান থাকবে: মন্ত্রী ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ আসছে দেশে, বেনাপোলে নিরাপত্তা জোরদার তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

তৃতীয় টি-টোয়েন্টির আগে সামাজিকমাধ্যমে হোপ-গিলের বাগ্‌যুদ্ধ

মাসুম খান / ১৩ Time View
সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গোহাটিতে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের রেকর্ড গড়ে ম্যাচ জেতার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শুভমান গিল লিখেছিলেন- ‘৪০৬? কুল!’ (৪০৬? ব্যাপার না!)। ঠিক ৯ দিন পর রাঁচিতে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৫০ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে নেওয়ার পর শাই হোপের পাল্টা জবাব- ‘২৫০? কুল!’।

সামাজিক যোগাযোগমাধ্যমের এই বাগ্‌যুদ্ধ ও রসিকতার আড়ালে মূলত ফুটে উঠেছে চলতি সিরিজের ব্যাটিংবান্ধব কন্ডিশনের আসল চিত্র। ফ্ল্যাট উইকেটে প্রতিপক্ষের ব্যাটারদের রানের জোয়ার থামাতে ঘাম ঝরাতে হচ্ছে বোলারদের। ইন্দোরে অনুষ্ঠিত হতে যাওয়া পরের ম্যাচেও যে আরেকটি হাই-স্কোরিং থ্রিলার অপেক্ষা করছে, তা বলাই বাহুল্য।

লক্ষ্ণৌতে শ্রেয়াস আইয়ারের অপরাজিত ১০২ রানের ঝোড়ো ইনিংসে ৮ উইকেটের সহজ জয় পেয়েছিল ভারত। এরপরই রাঁচিতে শাই হোপের অপরাজিত দুর্দান্ত শতকে ভর করে বিশাল লক্ষ্য তাড়া করে সমতায় ফেরে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ৬ ওভারের মধ্যে ৩ উইকেট হারানোর পরও ২৫০ রান তাড়া করে জেতা নিশ্চয়ই ক্যারিবীয়দের মনোবল বহুগুণ বাড়িয়ে দেবে। অন্যদিকে, বড় লক্ষ্য দেওয়ার পরও তা ডিফেন্ড করতে না পারার দুর্বলতা ভাবাচ্ছে স্বাগতিক ভারতকে।

ভারতের হেড কোচ গৌতম গম্ভীর ব্যাট ও বলের সঠিক ভারসাম্যের ওপর জোর দিয়েছেন। প্রতিকূল কন্ডিশনেও প্রতিপক্ষের ব্যাটিং স্তম্ভে কীভাবে লাগাম টানা যায়, বোলারদের সেই পথ খোঁজার তাগিদ দিয়েছেন তিনি।


More News Of This Category