চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেহান উদ্দিন রেহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যার দিকে চট্টগ্রাম মহানগরীর খুলশী ভিআইপি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সীতাকুণ্ড উপজেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।